1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইমামের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন, হামলাকারীদের গ্রেফতারের দাবি

  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুর রহমানের ওপর হামলার প্রতিবাদে রূপদিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল ৩টায় কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক ইমাম, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রূপদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান নোমান, চাউলিয়া গোডাউন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, সাখারীগাতী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম,

ঘোড়াগাছা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মিজানুর রহমান, রূপদিয়া বাজার বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা বাবর আলি, কচুয়া ইউপি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জাহাঙ্গীর আলম এবং কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তিতুমীর হুসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ হাবিবুর রহমান, হাফেজ সোহানুর রহমান, হাফেজ সামিউল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ বিলালীসহ আরও অনেক ইমাম ও মুসল্লি।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে একজন ইমামের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত কচুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রোববার যোহরের নামাজের পর কচুয়া বিশ্বাসপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো মক্তবের শিশু শিক্ষার্থীদের ডাক দেওয়াকে কেন্দ্র করে ইমাম মাওলানা সাইফুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews