1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মার্চ রাতে সদরের রূপদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি দোলনঘাটা এলাকা থেকে সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় তার পরিহিত লুঙ্গির কোমর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল ইসলাম ঘুনি দোলনঘাটা এলাকার মৃত মজিদ মোল্লার ছেলে।

অপরদিকে,৭ মার্চ সন্ধ্যায় নতুন উপশহর এলাকার বন্ধু আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে বাবুল হোসেন (৩৭) নামে আরেক মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ।

পরে তার জিন্স প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাবুল হোসেন উপশহর বি-ব্লক এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

এদিকে,একই দিন রাতে থানার পুলিশের অভিযানে শহরের বকচর হুশতলা এলাকা থেকে শহিদ বিশ্বাস (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পরানের লুঙ্গির কোমর থেকে ৫টি রোল গাঁজা উদ্ধার করা হয়, যা থেকে মোট ৬০ পুরিয়া গাঁজা পাওয়া যায়।

আটক শহিদ বিশ্বাস রামনগর (বিশ্বাসপাড়া) এলাকার মৃত আফসার বিশ্বাসের ছেলে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews