1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের নতুন উপশহর এলাকার সারথির মোড় থেকে বার্মিজ চাকুসহ ইসমাইল হোসেন হৃদয় (২১) নামে এক যুবককে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, ৭ মার্চ সন্ধ্যায় উপশহর পুলিশ ক্যাম্পের একটি টিম গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় উপশহর ডিগ্রি কলেজের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নতুন উপশহরের সারথির মোড়ে এক ব্যক্তি বার্মিজ চাকু নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার কোমরে গোজা অবস্থায় থাকা স্টিলের বাটযুক্ত প্রায় সাড়ে ৭ ইঞ্চি লম্বা একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটক ইসমাইল হোসেন হৃদয় যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার খোরশেদ গাজীর ছেলে।উপশহর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার মন্ডল বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews