1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অবৈধভাবে মবিল বোতলজাত করায় এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সদস্যরা।রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুভ নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছে।

প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ৪৫ ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা,ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews