1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় দিনের ঈদ উপহার বিতরণ

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বাঘারপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার সকালে উপজেলার দরাজহাট, রায়পুর, বন্দবিলা,জহুরপুর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় দিনব্যাপী এ উপহার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মোট প্রায় এক হাজার শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে পাঁচ শতাধিক শ্রমজীবী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি।

ঈদের আগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন,

যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বাঘারপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মদিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুননেছা বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো বিএনপি পরিবারের একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews