1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় চলাচলের পথ ভেকু দিয়ে কেটে দেওয়ার অভিযোগ, সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের পথ ভেকু দিয়ে কেটে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সকাল প্রায় ৯টার দিকে বাঘারপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যক্তা গোলাপী তার ক্রয়কৃত জমির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত একটি পথ ভেকু দিয়ে খুঁড়ে ফেলতে শুরু করেন। স্থানীয়রা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে  গোলাপীর জামায় পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেনের উস্কানিমূল আচরণে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ ঘটনায় আহত হন তারেক রহমান (৩৫),মিঠু হোসেন (৪১) ও লিটন হোসেন (৩২)। অপরদিকে গোলাপীর পরিবারের সদস্য মোহাম্মদ লিটন হোসেন (৩৮) ও লাল বানু খাতুন (৫৫) আহত হন। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও মোহাম্মদ লিটন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রতিবেশীদের হয়রানির অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, ওই পথটি বহু বছর ধরে গ্রামের মানুষ ব্যবহার করে আসছিল এবং হঠাৎ করে তা কেটে দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, বিষয়টি নিয়ে আগে থেকেই উত্তেজনা তৈরি হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা মীমাংসার চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মণা বিশ্বাস এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যাসহ এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এমনকি বাঘারপাড়া থানার পক্ষ থেকেও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে অভিযোগ রয়েছে, এসব উদ্যোগের তোয়াক্কা না করে শনিবার সকালে গোলাপী ভেকু দিয়ে পথটির মাটি সরিয়ে গর্ত তৈরি করেন। এতে এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে।

অন্যদিকে গোলাপীর পরিবারের দাবি, তারা তাদের নিজস্ব জমির সীমানার মধ্যেই কাজ করছিলেন এবং স্থানীয় কিছু ব্যক্তি তাদের কাজে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উভয় পক্ষ পৃথক অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews