1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-২ আসনে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ

  • শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর-২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের রয়েছে। তবে কেউ আক্রমণ করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

হামলার শিকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ হামলা করতে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। ভুক্তভোগীদের পাশে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

শনিবার (৭ মার্চ) যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন এবং আহতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডা. মোসলেহ উদ্দীন ফরিদ যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য।

পরিদর্শনকালে তিনি বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তবে কেউ আক্রমণ করতে এলে তা প্রতিহত করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব।

একজন ভোটার তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করছেন। এ সময় তিনি জানান, তার নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে প্রায় তিন হাজার টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ও পরে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় বেশ কয়েকটি পরিবার নির্বাচনী সহিংসতার শিকার হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews