1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

  • শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলি ঠেলে রোগী বহনের বিনিময়ে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো নির্ধারিত পারিশ্রমিক ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য ট্রলি ঠেলার কাজ করে আসছেন। এ সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নিয়ে থাকেন।

অভিযোগ রয়েছে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত সম্প্রতি সিদ্ধান্ত দেন যে ট্রলি ঠেলে রোগী পরিবহনের সময় স্বজনদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না।

এই সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় তারা দাবি জানান, রোগীর স্বজনদের কাছ থেকে টাকা না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় তাদের কাজের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।

তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।প্রায় ৩০ মিনিট অবস্থান কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবকরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে গিয়ে নিজ নিজ কাজে ফিরে যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews