আমরা জনগণের সেবক হতে চাই,শাসক নয়। ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে চৌগাছা ঝিকরগাছা বাসীর জন্য কাজ করতে চাই। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে এ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছায় দিতে চাই ।
৫ মার্চ ঝিকরগাছা পৌর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ (এমপি)প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঝিকরগাছা পৌর আমির আব্দুল হামিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন,
উপজেলা নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি নজরুল ইসলাম খান ও ঝিকরগাছা উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
পৌর সেক্রেটারি মনিরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুর রকিম,পৌর অর্থ সম্পাদক আশিকুর রহমান পলাশ,
অফিস সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম , তথ্য সম্পাদক জাঙ্গগীর আলম মুকুল ,পৌর যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ,
নাভারণ ইউপি সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, এডভোকেট হাবিব কাওসার সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি,সেক্রেটারি কয়েকশ কর্মী সমার্থক ,
শুভাকাঙ্ক্ষী এবং প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।ইফতার মাহফিলে মুসলিম জাহানের কল্যান ও মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাবেক উপাধ্যক্ষ জামায়াত ইসলামীর অন্যতম নেতা মাওলানা লুৎফর রহমান।

Leave a Reply