ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ আঠারো মাস পর ৫ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা নিরসন, জনবল কাঠামোর ঘাটতি পূরণ,পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণ, ভৌত অবকাঠামো নির্মাণ ও নতুন সদস্য কোঃঅপ্ট করণ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ(এমপি)
তিনি বলেন সমন্বিত কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নীত করতে সব রকমের ব্যবস্থা নেয়া হবে। জনগণের আস্থাঅর্জনের মাধ্যমে গণমুখীস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে।
হাসপাতাল অভ্যন্তরে ও চিকিৎসকদের চেম্বারে মেডিকেল প্রতিনিধিদের অযাচিত ঘোরাফেরা,দালালমুক্ত পরিবেশ,নিরাপত্তা ও পরিছন্নতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ জন চিকিৎসকের দীর্ঘদিন ডেপুটেশনের প্রসঙ্গ তুলে তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
জাতীয় সংসদ থেকে তাঁর প্রাপ্য সম্মানী চৌগাছা-ঝিকরগাছার দুটি হাসপাতালে দান করার প্রতিশ্রুতি দিয়ে হাসপাতালের ঔষধ সরঞ্জামাদির বরাদ্দ
বৃদ্ধি,ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সেবা প্রত্যাশীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালটি আধুনিকায়ন করা হবে।
প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাকে গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন
থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি তদন্ত কর্মকর্তা আবু সাঈদ ,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, আরএমও ডা: মো: মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম ও বাঁকড়া ইউপির চেয়ারম্যান আনিস উর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ,হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা স্যানেটারী অফিসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






Leave a Reply