1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রমজান উপলক্ষে নাভারন বাজারে অভিযান,তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

রমজান মাস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে তদারকি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে একই আইনের ৪৩ ধারায় নাভারন ডেয়ারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এভাবে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান।

এ সময় ক্যাবের সদস্য এবং জেলা ও থানা পুলিশের দুটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews