যশোরের ঝিকরগাছার দুই মাদকসেবীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪মার্চ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-যশোর,
‘খ’ শাখার উপ-পরিদর্শক ব্রজেন্দ্র’র নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলা পৌরসদর কীর্তিপুর গ্রাম থেকে মোহাম্মদ আলীর ছেলে আরমান হোসেন (২১) ও একই গ্রামের হাফিজুর রহমানের মেহেদী হাসান (২২)কে আটক করেন।
পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুনের ভ্রাম্যমান আদালত ধৃতদের প্রত্যেককে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(৫) ধারায় এক’শ টাকা জরিমানাসহ ১১(এগার) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply