1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক, গাঁজা-ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

  • বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষ্ণা (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪২ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়।

আটক তৃষ্ণা শহরের রেলগেট পশ্চিম পাড়ার খোদেজার বাড়ির ভাড়াটিয়া।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্টিতলা পাড়ার রেলবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, তৃষ্ণা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০টি মামলা চলমান রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, আটক তৃষ্ণার চতুর্থ স্বামী যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews