1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন গণমুখী স্বাস্থ্যসেবা কেন্দ্র

  • বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’টি এবার গণমুখী স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে। সম্প্রতি আটজন কনসালটেন্ট চিকিৎসক যোগদান করায় স্বাস্থ্যসেবায় গতি ফিরেছে। ফলে, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ সাধারণ সেবা প্রত্যাশী রোগীরা বেসরকারি হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এড়িয়ে চিকিৎসা সেবা নিতে সরকারি হাসপাতাল মুখি হচ্ছেন।

হাসপাতালটির জরুরি বিভাগসহ অন্ত: ও বহিঃবিভাগে সেবা প্রত্যাশী রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগের যেকোন সময়ের চেয়ে হাসপাতালে রোগীদের মাঝে সব ধরনের ওষুধের সরবরাহ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। হাসপাতাল চেম্বারে কর্তব্যরত চিকিৎসকদের রোগীদের সেবাদানে অত্যন্ত মনোযোগী ও আন্তরিক হতে দেখা গেছে।

হাসপাতাল ল্যাবরেটরীতে এক্সরে,কফ,মলমূত্র ও রক্ত পরীক্ষা ছাড়াও নিজস্ব ‘ব্লাড ব্যাংক’ ও ‘জলাতঙ্ক প্রতিষেধক’ (এআরভি) মজুদ রয়েছে। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সক্রিয় রয়েছে। হাসপাতালের কঠোর নিয়ম-শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি পরিষ্কার- পরিচ্ছন্নতায় এসেছে আমূল পরিবর্তন।

সরজমিনে পুরুষ মহিলা সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে সেবা প্রত্যাশীদের কাছ থেকে জানা যায় হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আগে তুলনায় অনেক ভালো। এখানে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয়। প্রসূতি ও গাইনি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করার মত। এখানকার রোগীরা আগের তুলনায় এখন অত্যন্ত স্বাচ্ছন্দ বোধ করেন।

এদিকে তিনজন কনসালটেন্ট চিকিৎসক দীর্ঘদিন ডেপুটেশনে থাকায় কাঙ্খিত স্বাস্থ্যসেবা প্রদান করা যাচ্ছে না বলে মত প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রশিদ।

ডেপুটেশন একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি জানান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশনে থাকা চিকিৎসকরা হলেন,জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা: আঞ্জুমান আরা,জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা: তাহামিদুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স)ডা: মোঃ কামরুজ্জামান।এদের মধ্যে ডা: আঞ্জুমানআরা সপ্তাহের তিনদিন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।

অপর দুজন চিকিৎসক ডা : তাহামিদুর রহমান গত ২৭/০৩/২৪ ও ডা: কামরুজ্জামান ০৬/০৪/২৪ যোগদানের পর থেকে ডেপুটেশনে রয়েছেন। দীর্ঘদিন ডেপুটেশনে থাকার বিষয়টিকে দ্রুত সমাধান হলে স্বাস্থ্য সেবা প্রত্যাশীরা আরো উপকৃত হতো বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ।

৫০শয্যা বিশিষ্ট ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও),মেডিকেল অফিসার,সার্জন ও সহকারী সার্জনসহ ২৯জন চিকিৎসক কর্মরত আছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews