1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাকে হত্যার অভিযোগ, মেয়ে পলাতক

  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে মেয়ের বিরুদ্ধে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে পলাতক রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দোগাছিয়া গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য শাহাজান আলীর স্ত্রী আকলিমা বেগম (৫৫) ও বাড়িতে থাকা তার তালাকপ্রাপ্ত মেয়ে রুমা খাতুন (২৭) শনিবার দুপুর আড়াইটার দিকে সাংসারিক কাজ নিয়ে ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে মেয়ে রুমা খাতুন তার মাকে জোরে ধাক্কা দিলে তিনি পাশে থাকা টিউবওয়েলের উপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে পল­ী চিকিৎসক হয়রত আলীকে চিকিৎসার জন্য ডেকে আনেন। উপস্থিত প্রতিবেশিদের ভাষ্যমতে পল­ী চিকিৎসক আসার আগে আকলিমা বেগম মারা যান। ঘটনার পরপরই রুমা খাতুন পালিয়ে যাই বলে জানা গেছে। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজির হয় সাজিয়ালী ফাঁড়ি পুলিশ। তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সাজিয়ালী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেলিম হোসেন জানান, যেহেতু মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে এবং ঘটনার পরপরই মেয়ে পলাতক রয়েছে সেহেতু লাশটি ময়নাদতন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি প্রেসার জনিত মৃত্যু। তিনি আরো জানান, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

নিহত আকলিমার স্বামী শাহাজান আলী জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। মাঠে গরু খাওয়াতে গিয়েছিলেন। পরে ছেলের কাছ থেকে শুনতে পারেন তার স্ত্রী প্রেসার বেড়ে পড়ে মৃত্যুবরণ করেছেন। মা মেয়ের ঝগড়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি মেয়ে মাকে হত্যা করেছে বলে সাংবাদিকদের নিকট জানিয়েছেন।

চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, মেয়েই মাকে হত্যা করেছে এটা এলাকাবাসীর নিকট থেকে তিনি শুনেছেন। ঘটনার পরপরই মেয়ে পালাতক থাকায় সত্য ঘটনা ধামাচাপা রয়েছে। সে আটক হলে সত্য ঘটনা জানা যাবে।
এদিকে মেয়েকে বাঁচাতে ঘটনাটি ভিন্নখাতে নিতে মরিয়া হয়ে উঠেছে নিহতের পরিবারের স্বজনরা। তারা পুলিশের নিকট দাবি করছে প্রেসার বেড়ে আকলিমা বেগম মারা গেছে। এলাকাবাসীর দাবি আকলিমার মেয়ে রুমা খাতুন ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করে জিজ্ঞাসা করলে আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনার পর পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews