1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অপহৃতের সন্ধান চায় পরিবার,মুক্তিপণ দাবি ১ কোটি টাকা

  • মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের পুত্র জাহাঙ্গীর আলমকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) রাত পৌনে দশটার দিকে যশোর শহরের পশু হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম শহরের ধর্মতলা এলাকায় বসবাস করতেন। ঘটনার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এরপর কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

অপহরণের কিছুক্ষণ পর রাত আনুমানিক ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল করা হয়। এ সময় ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় রেশমা খাতুন ৩ মার্চ যশোর কোতোয়ালি থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেছেন, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে।

পরিবারের পক্ষ থেকে দ্রুত জাহাঙ্গীর আলমকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি ছড়িয়ে দিয়ে তথ্য সহায়তার আহ্বান জানিয়েছেন স্বজনরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews