যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার শিমুল ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিক ও সংবাদপত্রের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। যে কোনো মূল্যে এই মিথ্যা মামলা প্রতিহত করা হবে। সাংবাদিক শিমুল ভুঁইয়ার কিছু হলে অত্র সংগঠন বসে থাকবে না। নেতৃদ্বয় অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। 
Leave a Reply