1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাকুসহ আটক তানভীর, ৫ জনের বিরুদ্ধে মামলা

  • সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের আলোচিত ব্যক্তি তানভীর হোসেন তানকে চাকুসহ আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে ক্ষমতার দাপট দেখিয়ে আতঙ্ক সৃষ্টির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক তানভীর হোসেন যশোর সদর উপজেলার পুলেরহাট বেড়বাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। এ ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন একই গ্রামের সিরাজুল দফাদারের ছেলে নাজমুল, বাবুলের ছেলে স্বপ্ন, আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ কুমার রায় জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায়, চাঁচড়া চেকপোস্ট মোড়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তিনি আরও জানান, অভিযানে তানভীরকে একটি চাকুসহ আটক করা সম্ভব হলেও অপর চারজন পালিয়ে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews