1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমির: দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন

  • সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। সোমবার (২ মার্চ) যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

সভায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,

যশোর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোলাম রসুল বলেন,

দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। দেশের স্বার্থে রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, জাতির কল্যাণে দেশ গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দেশে কথা বলার পরিবেশ ছিল না এবং ন্যায্য কথা বলার অধিকারও ছিল না। সত্যকে সবসময় চাপা দিয়ে রাখা হতো। তবে মিথ্যা দিয়ে কখনো দীর্ঘদিন টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় তিনি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির রুহের মাগফিরাত কামনা করেন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews