1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

গোলাম রসুল , ভিটাবল্যা (বাঘারপাড়া) যশোর প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন (৭০)-এর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) জোহরের নামাজের পর তাঁর নিজ গ্রাম আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাত থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুঠোফোনে খবর পেয়ে দূর-দূরান্ত থেকে স্বজন, সহযোদ্ধা, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাঁকে একনজর দেখার জন্য তাঁর বাড়িতে ভিড় করেন। স্থানীয়ভাবে তিনি সৎ, সাহসী ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।

জানাজা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালি সরকারের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শহিদুল্যাহসহ নেতৃবৃন্দ, ও থানা পুলিশের একটি চৌকস দল সম্মান প্রদর্শন করে। এছাড়াও স্থানীয় ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও জানাজায় অংশ নেন।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের সময় বিউগলের করুণ সুর ও গার্ড অব অনারের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

আদমপুরসহ পুরো এলাকায় তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সারাজীবন সমাজের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে একজন সাহসী সন্তানকে হারালো জাতি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews