1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সদর হাসপাতালে ভুয়া চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি

  • রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর অর্থোপেডিক্স বিভাগে নাজমুস সাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তার চিকিৎসায় গাফিলতির কারণে শেষ পর্যন্ত প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হাসপাতালের বহির্বিভাগের ১২৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, তিনি নির্ধারিত চিকিৎসকের জন্য টিকিট কাটলেও চেম্বারে প্রবেশের পর নাজমুস সাকিব তার হাত থেকে টিকিট নিয়ে নিজেই রোগী দেখেন। সে সময় কক্ষে দায়িত্বরত চিকিৎসক উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো আপত্তি তোলেননি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য, নাজমুস সাকিব নিজেকে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা দেন। কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে অস্ত্রোপচারসহ চিকিৎসায় উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে কোনো আনুষ্ঠানিক নিয়োগ বা প্রশাসনিক অনুমতি ছাড়াই হাসপাতালে রোগী দেখে আসছেন।

তিনি হাসপাতাল থেকে কোনো বেতন পান না বলেও দাবি করা হয়েছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো এবং নির্দিষ্ট চিকিৎসকের কাছে রেফার করার মাধ্যমে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।

পাশাপাশি ওষুধ কোম্পানি থেকেও কমিশন গ্রহণের অভিযোগ তোলা হয়েছে। শহরের ছাতিয়ানতলা এলাকায় তার নিজস্ব চেম্বার রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারী।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন,“আমি তাকে চিনি না। তিনি চেম্বারে সহকারী হিসেবে থাকার জন্য আবেদন করেছিলেন, তবে তাকে কোনো অনুমতি দেওয়া হয়নি।”

অভিযুক্ত নাজমুস সাকিবের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews