1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বাঘারপাড়ায় এতিম নারীর সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগে সংবাদ সম্মেলন

  • রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের বাঘারপাড়া থানা এলাকায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছা. মাছুদা পারভীন (মিমি) নামে এক নারী।

রোববার (০১ মার্চ)প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, পাঁচ বছর আগে তার পিতা মাসুদুল হক মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা হিসেবে মিমিকে ওয়ারিশ রেখে যান। বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা মৌজায় ৩ দশমিক ৮৪ একর (প্রায় ৩৮৪ শতক) জমি রয়েছে বলে দাবি করেন তিনি।

মিমির অভিযোগ, মুসলিম ফারায়েজ অনুযায়ী তার প্রাপ্য ৬৬ শতক জমি হলেও বড় চাচা মাহমুদুল হক ও ছোট চাচা মঞ্জুরুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং এতিম হওয়ায় তাকে ভুল বুঝিয়ে মাত্র ২৭ শতক জমি বুঝিয়ে দেন।

বাকি জমি দাবি করলে তাকে অপমান ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চাচারা নাকি তাকে বলেন,“যে টুকু দিয়েছি তা নিয়ে ভোগ দখল কর, বেশি দাবি করলে জীবন শেষ করে দেব।”

তিনি আরও জানান,গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার প্রাপ্য ৬৬ শতক জমি পান্না শেখ ও সানি আহম্মেদের কাছে বিক্রি করেন। পরবর্তীতে ক্রেতারা জমির গাছপালা কাটতে গেলে অভিযুক্ত চাচারা পুলিশ এনে কাজে বাধা দেন। পুলিশ উভয় পক্ষকে ২৮ ফেব্রুয়ারি কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বললেও তার চাচারা সেখানে হাজির হননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়,জমির ক্রেতাদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।

 পাশাপাশি তাদের বিরুদ্ধে অনলাইনে ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যেখানে তাদের আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়। তবে মিমির দাবি, তারা বিএনপির পদধারী নেতাকর্মী।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। মিমি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনাসংবাদ সম্মেলনে মিমির স্বামীসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews