স্টাফ রিপো্র্টার ; অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যশোরের বাঘারপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক স্পন্দন’র নিজস্ব প্রতিবেদক খাজুরার শাহজাহান সাজু। বর্তমানে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাজুর নাতি ফটো সাংবাদিক নাজমুস সাকিব আকাশ।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকালে বুকে প্রচন্ড ব্যাথা শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সাজুকে। তার হার্টের শিরায় রক্ত জমাট বেঁধেছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সেখানেই সাজুকে কয়েকদিন রাখা হবে। তবে ঝুঁকি এড়াতে দ্রুত তার হার্টে রিং পরাতে হবে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, সাংবাদিক শাহজাহান সাজুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাঘারপাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল কবির, সহসভাপতি খান কেএম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাস ও ফরিদুজ্জামান, সিনিয়র সদস্য লক্ষ্মণ চন্দ্র মন্ডল, আজিজুল ইসলাম, আজম খান, মোজাফ্ফর হোসেন, প্রদীপ বিশ্বাস ও দপ্তর সম্পাদক রাকিব হোসেন।
Leave a Reply