যশোরের কেশবপুরে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ডেকে এনে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির তিন নেতার বিরুদ্ধে।
অভিযোগকারী মো. মিন্টু রহমান জিকো (৩৬), সদস্য সচিব, সাতবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, জানান কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
নেতা শেখ শহিদুল ইসলাম সহিদের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্যের জেরে তাকে বাজারে ডেকে নেওয়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে কেশবপুর বাজারের গাজীর মোড়ে পৌঁছালে সহিদ,
পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজী ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন তাকে একটি চায়ের দোকানে নিয়ে মারধর করেন বলে অভিযোগ।
এ সময় তার কাছে থাকা ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা চেয়ে জেলা বিএনপির সভাপতি/সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জিকো। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply