যশোরের বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বাঘারপাড়া উপজেলা- পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এফসিডিও-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি জোরদারে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় বক্তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সহিংসতার বিভিন্ন ঘটনা তুলে ধরেন, (নির্বাচন কালিন পর্যবেক্ষক) অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ ও সাংবাদিক সাঈদ ইবনে হানিফ। এসময় তারা,
উপজেলার ধলগ্রামের সহিংসতার ঘটনা এবং বাসুয়াড়ি এলাকার পরিস্থিতি তুলে ধরেন। এছাড়া ডা: শফিকুল ইসলাম সত্যনগরে জমি সংক্রান্ত সহিংসতার বিষয়টি উল্লেখ করেন এবং এ বিষয়ে পিস অ্যাম্বাসেডর মাসুদ আলম টিপু দায়িত্ব নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিক মো. হুমাউন কবির নারকেলবাড়িয়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতা, বিশেষ করে উভয় পক্ষের সংঘর্ষ নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনায় প্রণয় কুমার বিশ্বাস গুজব প্রতিরোধে কাজ জোরদার করা এবং কুইক রেসপন্স কমিটিকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নির্যাতনের শিকার সনাতন ধর্মাবলম্বীদের বিষয়েও সংবেদনশীলভাবে কাজ করতে হবে।
নজরুল ইসলাম বলেন, গ্রুপিং ও লবিংয়ের কারণে সহিংসতা বাড়ছে উল্লেখ করে নির্বাচনকালীন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব দেন। জাকের পাটির লিটন মোল্লা, রাউন্ড টেবিল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রস্তাব দেন।
এছাড়া প্রহল্লাদ কুমার মন্ডল, উত্তম কুমার মন্ডল, প্রদীপ বিশ্বাস, আমেনা (সাবেক মেম্বার), মনিরা এবং দিলরুবা পারভিনসহ অন্যান্য বক্তারা সম্প্রীতি বজায় রাখতে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন, পিস অ্যাম্বাসেডর মো. মাসুদ আলম টিপু এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মো. ইকরামুল কবির মিঠু। উপস্থিত ছিলেন, দিলরুবা পারভিন (সভাপতি, বিএনপি মহিলা দল),
প্রণয় কুমার বিশ্বাস (পিস অ্যাম্বাসেডর ও পূজা উদযাপন কমিটির সভাপতি), মো. শফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, খ্রিষ্টান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, আদিবাসী নেতা প্রহল্লাদ কুমার বাগচি, তহমিনা খাতুন, সাংবাদিক হুমাউন কবির, সাঈদ ইবনে হানিফ, প্রদীপ বিশ্বাস এবং দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাসুদ আলম টিপু বলেন, পিএফজি সর্বদলীয় একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই এখন থেকেই মাঠপর্যায়ে বিভিন্ন সম্প্রীতিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি ইউনিয়নভিত্তিক নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের নিয়ে পিস ইভেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং সহিংসতা নিরসনে পিএফজি থেকে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মধ্যে ADR Training, PAN Workshop, Harmony Festival, যশোর জেলার বাঘারপাড়া ও কেশবপুর উপজেলার চার কমিটির সমন্বয় সভা এবং উপজেলা ভিত্তিক পিস ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে আগামী ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়। বক্তারা বলেন, আগামী দিনে আরও বেশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে শান্তির বাঘারপাড়া গড়ে তুলতে হবে।

Leave a Reply