যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার । অভিযানে ৭২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ মিলন হোসেন পিতা: আবু তালেব মোল্লা। তার নিজ বাড়ি উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিলন গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিলন হোসেনের শ্বশুরবাড়ি দরাজহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূপালী সরকার,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত মিলন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply