1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির ইফতার মাহফিল

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না।

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে যশোরকে মুক্ত করা দলের রাজনৈতিক অঙ্গীকার।শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের হোটেল ওরিয়ন চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে রাজনৈতিক অঙ্গীকার করেছিলেন,

তার বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদের প্রথম সভায় কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের সুদ ও আসল মওকুফে সরকারের প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় হবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগে চালু করা হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা পবিত্র ঈদুল ফিতরের আগেই কার্যকর করা হবে। পর্যায়ক্রমে তাদের উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে অন্যান্য ধর্মের ধর্মগুরুরাও এ সুবিধার আওতায় আসবেন।

যশোরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুমে অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা লাঘবের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews