1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও গ্রাম পুলিশ আহত

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের আশরাফুলের স্ত্রী মিমি (২৭) মোটরসাইকেলের পেছনে বসে চৌগাছায় আসছিলেন।

মতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এদিকে দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা থানার সামনে ট্রাক্টরের ধাক্কায় আহত হন গ্রাম পুলিশ সদস্য আবুল বাশার (২৬)। তিনি শরীফপুর গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর নাভারন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

জানা যায়, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলে থানায় আসার সময় বিপরীত দিক থেকে আসা মাটিবহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে।  এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews