ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল (বি.এ) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: ফয়জুর রহমান ২৬ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) ভোর ৫:৩০টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) ।
মৃত্যকালে ৪ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যতে দল -মত -বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক, পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডা: ফয়জুর রহমান একজন আদর্শ, সৎ, নিরহংকারী ও পরোপকারী মানুষ ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মিডিয়া বিভাগের প্রধান মো: আবিদুর রহমান দলের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ দিন যোহরবাদ তার পৈতৃক নিবাস উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জানাজা নামাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, যশোর -১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান,
যশোর -২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ,সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন,যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,
কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,
নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, সহকারী অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ দ্বীন ইসলাম,
মিডিয়া বিভাগের প্রধান যুব জামাতের আমির এডঃ আবিদুর রহমান, মিজানুর রহমান,মাওলানা ফখরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক, ধর্মীয়, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও মরহুমের সহকর্মীবৃন্দ এবং এলাকাবাসী।

Leave a Reply