1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

তিনি বলেন, একাডেমিক জীবনে এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যে অনুপ্রেরণা জোগায়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ স্বীকৃতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন,

মো. সজীব হোসেন শুভ ও সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা,

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মুন্নি আক্তার ও পল্লব সিংহ; এবং ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews