1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুই ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদরের রুপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে আগুন লাগার ঘটণা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগার ঘটণা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে।

অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়।

এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডেও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান,

আগুনে তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।এব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান,

বৃহস্পতিবার বিকালে আগুন ধরার সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা। সবকাজ শেষে বলতে পারব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews