যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভার চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
এসময় প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ফল ব্যবসায়, মুদি দোকানী ও একজন বেকারি মালিককে ১হাজার টাকা করে জরিমান আদায় করেন।
আদালত সূত্রে জানা গেছে,
উপজেলা সদরের চৌরাস্তার ‘সাকিব স্টোর, বাসস্টান্ডের ‘দুলাল ফল ভান্ডার’ ও বকুল তলায় ‘রানা এন্টারপ্রাইজ’-এ ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং পরবর্তীতে মূল্য তালিকা টাঙ্গানোর শর্তে প্রত্যেক প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।
এসময় আদালতের পেশকার ও বাঘারপাড়া থানার পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সাংবাদিকদের জানান, রমজান দ্রব্যমূল্য সহনিয় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply