1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছেলে নিখোঁজ কোতোয়ালি থানার ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

নিখোঁজ তরুণকে উদ্ধারে সহায়তা না করে উল্টো ভুক্তভোগী পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদের বিরুদ্ধে। অভিযোগ তোলেন নিখোঁজ মিনহাজের পরিবার।

পরিবার সূত্রে জানা যায়,শহরের জেলরোড এলাকার রইজুল ইসলামের ভাগ্নে মিনহাজ (১৮) ২৩ ফেব্রুয়ারি খুলনার তেরখাদা থেকে যশোরে নানাবাড়িতে আসে। সন্ধ্যায় তার মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন দিয়ে কান্নাজড়িত কণ্ঠে মুক্তিপণ দাবি করা হয়। একটি বিকাশ নম্বরও দেওয়া হয়।

পরিবার নম্বরের সূত্র ধরে মনিহার এলাকায় বাঘারপাড়ার সজিব মোল্লা নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে মিনহাজের সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হলে পরিবারের দাবি, ওসি বিষয়টি গুরুত্ব না দিয়ে অভিযোগ নেননি এবং ঘটনাটি অন্য থানার বলে দায় এড়ান।

রাত পর্যন্ত কোনো আইনি সহায়তা না পেয়ে স্বজনরা থানা ছাড়তে বাধ্য হন। একপর্যায়ে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়।
নিখোঁজের মা অভিযোগ করেন, সহযোগিতা চাইলে ওসি খারাপ আচরণ করেন। এদিকে ওসি ফারুক আহমেদ বলেন, ঘটনাটি অন্য এলাকার হওয়ায় সংশ্লিষ্ট থানার বিষয়।

জানতে চাইলে সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, বলেন বিষয়টি তার জানা নেই; খোঁজ নেওয়া হচ্ছে।ল্লেখ্য, সম্প্রতি শহরতলীর কানাইতলায় একটি এলপিজি প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে ৫ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগও ওঠে ওসি ফারুকের বিরুদ্ধে। পরপর অভিযোগে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, অভিযোগ গ্রহণ ও তদন্তে গাফিলতি দায়িত্বে অবহেলার শামিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews