1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ২৫০ শয্যা হাসপাতালে যাকাত তহবিল সংগ্রহে মতবিনিময় সভা

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর উদ্যোগে যাকাত তহবিল সংগ্রহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে হাসপাতাল সমাজসেবা কার্যালয় পরিচালিত ‘রোগী কল্যাণ সমিতি’ এ সভার আয়োজন করে।

সভায় রোগী কল্যাণ সমিতির সভাপতি ও তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, সমাজসেবা কর্মকর্তা ও সাধারণ সম্পাদক শান্তা শ্যামলী মনীষা, যুগ্ম সম্পাদক একে শরফুদ্দৌলাহ ছোটলু, কোষাধ্যক্ষ খন্দকার মাসুদুল হক মাসুদ, প্রচার সম্পাদক মোঃ আলিমুজ্জামান লিটু, প্রফেসর ডা. এবিএম দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

সভায় জানানো হয়, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হাসপাতালে ভর্তি অসহায়, দরিদ্র ও অজ্ঞাতনামা রোগীদের চিকিৎসা সহায়তা, ওষুধ, অপারেশন সামগ্রী, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ভাড়া, বেওয়ারিশ লাশের সৎকার এবং চশমা, ক্রাচ, ওয়াকার ও হুইলচেয়ারসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। সরকারি অনুদান, সদস্য চাঁদা ও ব্যক্তি-প্রতিষ্ঠানের দান-যাকাতের অর্থে তহবিল গঠিত হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২ হাজার ৪৯ জন রোগীকে সহায়তা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। অধিক সংখ্যক দুঃস্থ রোগীকে সেবা দিতে সমাজের দানশীল ব্যক্তিদের যাকাত, দান ও অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।
রোগী কল্যাণ সমিতির যাকাত হিসাব (সঞ্চয়ী নং- ০৬৫০১০১১৩৯৯০০), পূবালী ব্যাংক লিমিটেড, যশোর শাখায় দান পাঠানো যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭০৮৪১৪৬৬৪

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews