1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় আকবর আলী ও বাবর আলী স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধ :

প্রতিবছরের ন্যায় এ বছরও ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও বাবর আলী স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।২৫ ফেব্রুয়ারী  অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০ টায় ৬৫ জন কৃতি শিক্ষার্থীদেরকে এ মেধাবৃত্তি ও সম্বর্ধনা প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজক কমিটির পরিচালক বেনিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

আয়োজকদের ভূয়সি প্রশংসা করে তিনি বলেন মেধা বিকাশে এবং জাতি গঠনে এই উদ্যোগ একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি কৃতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।

এ সময় আকবর আলি ও বাবর আলী স্মৃতি বৃত্তির লক্ষ্য উদ্দেশ্যে উল্লেখ করে বক্তব্য রাখেন আকবর আলীর কনিষ্ঠপুত্র আনিসুজ্জামান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, প্রাইমারি এডুকেশন সেন্টারের ইন্সটেক্ট্রর শিউলী খাতুন, মোহাম্মদ তরিকুল ইসলাম ইন্সটেক্ট্রর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার জোড়ী মোলিভীবাজর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল,

ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ ও পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান এএলটি। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক যশোর বার্তা ও ভোরের ডাক পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী।

কৃতি শিক্ষার্থী অভিভাবক হিসাবে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মঞ্জুআরা খাতুন,বেবি খাতুন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জামান আবৃতি ও ইসরাত জাহান রোজা। অনুষ্ঠানে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ১৬ জনসহ মোট ৬৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ,সনদ ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম আর মাসুদকে সম্মাননা স্মারক দেয়া হয়। এসময় আয়োজক কমিটি বিশেষ অতিথিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে মুনিয়া খাতুনের মুক্তিযুদ্ধভিত্তিক অভিনয়,রুবাইয়া জান্নাত রাইশার গল্প, বাংলাদেশ টেলিভিশনের শিশু কৌতুকশিল্পী নতুন কুঁড়ি ২০২৫ এ ফাইনালিস্ট দেশসরা আব্দুল্লাহ আল মামুনের কৌতুক অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও উৎসব মুখর করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সহসভাপতি আতাউর রহমান জসি, বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews