1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় গ্রীন ক্লিন কর্মসূচির সূচনা, এমপি গোলাম রসুলের উদ্যোগে পরিচ্ছন্ন ও সবুজ জনপদ গড়ার অঙ্গীকার

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়ায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ব্যতিক্রমী এক উদ্যোগের সূচনা করেছেন নবনির্বাচিত এমপি গোলাম রসুল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর জেলা শাখার আমির এবং যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

তাঁর ঘোষিত গ্রীন ক্লিন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী এলাকার গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য গোলাম রসুল বলেন,টোলের নামে সকল চাঁদা বাজি বন্ধ করতে হবে, উন্নয়নের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার।

তিনি উল্লেখ করেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশ দূষণের প্রবণতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সংসদ সদস্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ কর্মসূচি কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টাই পারে যশোর-৪ আসনকে পরিচ্ছন্ন ও সবুজ মডেল জনপদে পরিণত করতে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা আ:জাব্বার,পৌর সেক্রেটরী আ: হক,

সবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, গ্রীন ক্লিন কর্মসূচি পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিকভাবে বিস্তৃত করা হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক প্রচার কার্যক্রমও পরিচালিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews