1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় তিনজন গুরুতর আহত

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার রাত ও সকালে এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়,যশোর সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে অজ্ঞাত ব্যক্তির হামলায় নাসিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।

তিনি কাশেমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের রাকিবের ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

অন্য ঘটনায়, ঝিকরগাছা থানা এলাকার চাড়াভিটা গ্রামে গাছের ডাল ভেঙে ইজিবাইকের ওপর পড়ে দুই যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে আব্দুল করিম (৬২), ও বরকতুল্লাহর ছেলে বাবু (৫৫)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তারা ইজিবাইকে করে আকিজ ফ্যাক্টরির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চাড়াভিটা এলাকায় পৌঁছালে গাছের ডাল পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews