1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাকরির প্রলোভনে ১৪ লাখ টাকা খোয়া প্রতিবেশীকে ফাঁসানোর চক্রান্তের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে চাকরির নামে ১৪ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীর বিরুদ্ধে চাঁদাদাবি ও হুমকির অভিযোগ করেছেন মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। তিনি সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি) যশোর কোতোয়ালি মডেল থানায় তিনি অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী মো. আশরাফ (৪৯) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫) তাদের বেকার ছেলে শান্ত (১৯)-এর চাকরির বিষয়ে বিভিন্ন সময় তার সঙ্গে আলোচনা করতেন।

প্রায় চার-পাঁচ মাস আগে ইজিবাইকে পরিচয় হওয়া এক অজ্ঞাত ব্যক্তি সরকারি বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়ার কথা জানিয়ে তার কাছে মোবাইল নম্বর দেন। পরে একই এলাকার আশরাফ ও তার স্ত্রীর অনুরোধে তিনি ওই নম্বরটি দিয়ে তাদের ছেলে শান্তর চাকরির বিষয়ে নিজ দায়িত্বে যোগাযোগ করতে বলেন।

রফিকুল ইসলাম দাবি করেন, এরপর দীর্ঘদিন এ বিষয়ে তার সঙ্গে কোনো কথা হয়নি। প্রায় তিন মাস আগে আশরাফ দম্পতি তাকে জানান, তারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ছেলের চাকরির জন্য ১৪ লাখ টাকা দিয়েছেন।

কিন্তু চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় এখন তারা ওই টাকা তার কাছে দাবি করছেন। এ লেনদেনের বিষয়ে তিনি বা তার পরিবারের কেউ কিছু জানেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন,আশরাফ ও মাহিনুর বেগম তার ও তার স্ত্রী লতা বেগম (৩৩)-এর বিরুদ্ধে এলাকায় মিথ্যা তথ্য ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টা করছেন।

স্থানীয়ভাবে বৈঠক হলে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় গন্যমান্য ব্যক্তিরা তাদের কাছে টাকা দাবি না করতে বলেন। তবুও গত ২২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে টাকা দাবি করে হুমকি দেন বলে অভিযোগ করেন রফিকুল।

অভিযোগে বলা হয়, টাকা না দিলে মিথ্যা মামলা ও মারধরের ভয় দেখানো হচ্ছে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় ইমরান ও হায়দারসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেছেন, এমন একটি অভিযোগ থানায় করা হয়েছে, ঘটনাটি তদন্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews