1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার, সরকারি কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা এমপি অধ্যাপক গোলাম রছুলের

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। শুরুতেই প্রধান অতিথি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল বলেন দায়িত্ব পালনে আপস নয় , সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো অবস্থাতেই দাপ্তরিক কাজে অনিয়ম, গাফিলতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। অফিস সময় মেনে চলা এবং নির্ধারিত সেবাসমূহ যথাসময়ে প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপে জবাবদিহিতা থাকতে হবে। প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নিয়ম-কানুন অনুসরণ করতে হবে এবং জনগণের ভোগান্তি কমাতে আন্তরিক হতে হবে। সরকারি অফিস হবে সেবার কেন্দ্র, ভোগান্তির নয়,এ কথা উল্লেখ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের মানবিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বাঘারপাড়ায় কোনো ধরনের চাঁদাবাজি, দালালচক্র কিংবা কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না বলে দৃঢ় ঘোষণা দেন। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন অতিরিক্ত অর্থ ব্যয় বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য, কৃষি, মৎস্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রতিনিধি, খাদ্য বিভাগ, আইসিটি শাখা ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন উদ্যোগে বাঘারপাড়ায় সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews