1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যশোরে যুবককে কুপিয়ে জখম

  • রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মাদক ব্যবসায় প্রতিবাদ করায় সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তদির নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামে। সিহাব চৌধুরী দেয়াড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

জখম সিহাব চৌধুরীর ভাই সুজন চৌধুরী জানান,তাদের এলাকায় দীর্ঘদিন ধরে ইকবাল, মিন্টু,রিয়ন, সম্রাট ও আনোয়ার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের কারণে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।

এলাকায় চুরি-ছিনাইতাইসহ ছোট ছোট অপরাধ সংঘটিত হচ্ছে। এ কারণে মাদক ব্যবসার প্রতিবাদ করে তার ভাই সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তাদির। এই মাদক ব্যবসার প্রতিবাদ করায় আজ মাদক ব্যবসায়ীরা এক হয়ে তার ভাইকে কুপিয়ে জখম করেছে।

দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইজাদুল ইসলাম বলেন,দেয়াড়ায় মাদক ব্যবসা চালাচ্ছে ইকবাল, মিন্টু, রিয়ন, সম্রাট ও আনোয়ার। তারা এলাকায় মাদকে ছেয়ে ফেলেছে।

তাদের কারণে এলাকার উঠতি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। ভয়ে এলাকার কোন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছায়ায় থেকে মাদক কারাবার করে তারা। মাদক ব্যবসার প্রতিবাদ করায় সিহাবকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews