1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাত, কাঁচির আঘাত ও মারধর আহত ৪

  • রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক তিনটি ঘটনায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে চারজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তারা পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রথম ঘটনায়, রাত পৌনে এগারোটার দিকে শহরের বারান্দীপাড়া এলাকায় বন্ধুদের মধ্যে বাকবিতণ্ডা চলাকালে সৌরভ হোসেন (১৭) নামের এক কিশোর ছুরিকাঘাতে আহত হন। তিনি ফুলতলার বাসিন্দা।

অভিযোগ, তার বন্ধু ইয়ামিনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহেল (২৪) নামের এক যুবক সৌরভের উরুর পেছনে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

দ্বিতীয় ঘটনায়, রাত ১১টার দিকে রামনগর ইউনিয়নের ধুড়াগাছা এলাকায় ভৈরব নদীর সাঁকোর ওপর জালাল হোসেন (২৮) কাঁচির আঘাতে গুরুতর আহত হন। অভিযোগ,

মাদকাসক্ত অবস্থায় থাকা ফজর আলী (৩০) ‘তুই এখানে কি করিস’ বলে তাকে এলোপাতাড়িভাবে কাঁচি দিয়ে মাথা, মুখ ও দুই হাতে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে একই রাতে রাত ১০টার দিকে ঝুমঝুমপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মফিজুর রহমান (৭০) ও তাসিন (১৪) নামের দুইজনকে দা ও লাঠি দিয়ে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিবেশী আনিসুর (৬৫) ও কিপায়েত (২২) এ হামলায় জড়িত। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কামুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews