৮৬,যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা)আসনের জাতীয় সংসদ সদস্য(এমপি)ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদকে গনসংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বদরুউদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল ঝিকরগাছা মাঠে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ এমপি কে ঝিকরগাছা উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শ্রেণী পেশা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – জামায়াতের কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির হারুন অর র রশিদ ও পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ।
জামায়াতে ইসলামী সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,
বিভিন্ন ইউনিয়ন আমির, সেক্রেটারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক,বাংলাদেশ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

Leave a Reply