ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটেন পাউলের জন্মদিন পালিত হয়েছে।বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে বিশ্ব স্কাউটস’স প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল (বি,পির)১৬৯তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ স্কাউটস’র জনক’র জীবনের নানা দিক আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ,
উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোঃ আলী তারেক, উপজেলা স্কাউটস সাবেক কমিশনার আকিফুজ্জামান, এ এল টি মনিরুজ্জামান, এ এল টি রাফেজা খাতুন,
এ এল টি আমির হামজা, সহ-সভাপতি নাজমুল আলম, সহকারি কমিশনার ইকবাল আহমেদ, কাব স্কাউট লিডার মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের স্কাউটস নেতৃবৃন্দ।

Leave a Reply