1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পণ্ডিত রাসমোহন মিশ্রের ১৫০তম জন্মজয়ন্তী পালিত

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

পণ্ডিত রাসমোহন মিশ্রের ১৫০তম জন্মজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার : ‘এসো মিলি প্রাণের উৎসবে, সংস্কৃতি চর্চাই হোক আগামীর প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পণ্ডিত রাসমোহন মিশ্রের ১৫০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার যশোরের বাঘারপাড়া ও নড়াইল সদরের ১১খান অঞ্চলের মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জন্মজয়ন্তী পালিত হয়।

দুদিনব্যাপি এ অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানের প্রথম দিন ছিলো এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ ও পণ্ডিতের জীবনভিত্তিক আলোচনা সভা। অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার ছিলো কবি বিপুল বিশ্বাসের বইয়ের মোড়ক উন্মোচন ও বাউল সন্ধ্যা।

স্বর্গীয় পণ্ডিত রাসমোহন মিশ্র স্মৃতি রক্ষা কমিটির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্গীয় পণ্ডিত রাসমোহন সেবাশ্রম সংঘের সভাপতি শিক্ষক পরিতোষ গোস্বামী। এসময় বক্তব্য রাখেন চিত্রশিল্পী বলদেব অধিকারী, সাহিত্যিক বিপুল বিশ্বাস, অব: শিক্ষক নবকৃষ্ণ বিশ্বাস, অশ্বিনী কুমার দাস, বিনয়কৃষ্ণ মল্লিক, ডাঃ আশিষ বিশ্বাস, কমরেড নাজিমউদ্দিন, শিকদার জাহাঙ্গীর, সুরঞ্জন গুপ্ত সরজিত শিকদার, কানাইলাল মল্লিক, শিক্ষক নির্মল বিশ্বাস, মলয় বিশ্বাস ও কাজল রানী বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১১খান অঞ্চলের (এগারো গ্রাম মিলে এগারোখান) অবহেলিত অচ্ছুত নমঃশুদ্র (নীচু জাতি) সমাজের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন পণ্ডিত রাসমোহন মিশ্র। শর্ত সাপেক্ষে তিনি নড়াইলের জমিদারদের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এলাকার প্রথম এমই (মাইনর এডুকেশন স্কুল,

ক্লাস ওয়ান থেকে ষষ্ট) কোর্স শেষ করেন। শর্ত ছিলো নিজে লেখাপড়া শিখে এলাকায় কাউকে শিক্ষিত করা যাবে না। কিন্তু শর্ত ভেঙ্গে ইংরেজি ১৯০৩ সালে মালিয়াট গ্রামে তিনি একটি পাঠশালা প্রতিষ্ঠিত করেছিলেন। এরজন্য কয়েকবার কারাবরনও করতে হয় তাঁকে।

এ ছাড়াও সেসময় নড়াইলের নিরালি বাহিরডাঙ্গা ও মনিরামপুরের নীচুজাতের মধ্যে আরও কয়েকটি পাঠশালা খুলেছিলেন পণ্ডিতমশাই। বক্তারা আরও বলেন, বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহামুকার শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাবিস্তারের আন্দোলনে অনুপ্রানীত হয়ে নিজে প্রথম শিক্ষিত হয়েছিলেন রাসমোহন। মহান এ পণ্ডিত ইংরেজি ১৮৭২ সালে মালিয়াট গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৬১ সালে ভারতে মৃত্যুবরন করেন। রাসমোহন মিশ্র আনন্দ মোহন ও আহ্লাদিনী মিশ্রের ছয় সন্তানের চতুর্থ সন্তান ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews