1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে উদযাপন

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী ,ঝিকরগাছা প্রতিনিধিঃ 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”কবিতার গানে গানে শহীদদের স্মরণে ঝিকরগাছায় যথযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারি শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

 এ দিনের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে এ দিনের শুভ সূচনা করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ।

এরপর ঝিকরগাছা পৌরসভার পক্ষে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস,ঝিকরগাছা থানা প্রশাসনের পক্ষে অফিসার ইন চার্জ শাহ জালাল আলম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,

বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষে ইসমাইল হোসেন সোহাগ ও আকিফুজ্জামান,ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি,

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বৈষম্য বিরোধী ছাত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিবর্তন ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন সকালে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সরকারি শহিদ মশিউর রহমান ডিগ্রী কলেজ,

সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ,ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল,বিএম হাই স্কুল, কৃষ্ণনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।

 এছাড়া এদিন সকালে উপজেলার,বিভিন্ন  স্কুল কলেজ মাদ্রাসা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনে হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম।

একাডেমিক সুপার ভাইজার মোঃ কামরুজ্জামানের  সঞ্চালনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন,

 উপজেলা জামায়াতের সাবেক আমীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, বৈশম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews