স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় হাজী কল্যাণ পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার দোহাকুলা বাজার সংলগ্ন জামে মসজিদে।
অনুষ্ঠানে চার শো হাজীর উপস্থিতিতে সকল নিহত হাজীদের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করা হয়। এ দিনের অনুষ্ঠানে আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে ও অধ্যক্ষ রুস্তম আলীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাঘারপাড়া সিদ্দিকিয়া সিনিয়র (ডিগ্রী) ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হায়দার আলী।
বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সরদার আবুল হোসেন,মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আলহাজ্ব সদর উদ্দিন,
জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানর আলহাজ্ব মহিউদ্দিন, আলহাজ্ব অধ্যক্ষ নাজমুল হুদা লিয়াকত, এছাড়াও বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌরসভা কমিটির সভাপতি সেক্রেটারি সহ নয় ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বৃন্দ।

Leave a Reply