বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। সহিংসতা নিরসন, সম্প্রীতি নির্মাণ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেশবপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশ সভাকক্ষে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পিএফজি সমন্বয়কারী জনাব মো. মুনছুর আলি। সভার সভাপতিত্ব করেন ওয়াইপিএজির সমন্বয়কারী আবু সাঈদ।
এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির সমন্বয়কারী আবু সাঈদ,
ছাত্রদল প্রতিনিধি মো. সাকিবুল হাসান মুসা, আজহার হোসেন, দলিত প্রতিনিধি পুষ্পিতা দাশ, আরিফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃস্থানীয় যুব প্রতিনিধিগণ।
এছাড়া ছাত্রদল, ইসলামিক ছাত্রশিবির প্রতিনিধি, নারী প্রতিনিধি, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি এবং অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।
সভার অংশগ্রহণকারীরা একমত হন যে, শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই অঙ্গীকারবদ্ধভাবে কাজ করবেন।
সভায় বক্তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে সহিংসতামুক্ত পরিবেশ বজায় ছিল।
তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সময় আরও সচেতন ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।
উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা ও যুবদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এই সভাটি একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে প্রশংসিত হয়েছে।

Leave a Reply