1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুর ও কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায়, মণিরামপুর পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক শ্রমিক নিহত হন।

তিনি উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে আলীম বাইসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে মণিরামপুর বাজারে যাচ্ছিলেন।

পথে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে,

কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে।
ঘটনার পর কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews