1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে একটি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মামলা নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চুড়ামনকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম রাকা প্রায় এক বছর আগে সরকারি খাস জমি দখল করে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করেন। ভুক্তভোগীদের দাবি, ওই জমিতে রাস্তা তৈরির অজুহাতে তাদের বসতভিটার ভেতর দিয়ে জমি নেওয়ার চেষ্টা করা হলে তারা বাধা দেন। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে শাহ আলম রাকা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগীর মা ও বোনকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় একই দিন যশোর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহ আলম রাকা, ফুরকান উদ্দিন জুয়েল, লিনতা, চাঁদ সুলতানাসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে লোহার রড, হাতুড়ি, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ পুনরায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তারা বাড়ির প্রধান ফটক, পেছনের গেট, দেয়াল ও পিলার ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় গৃহকর্ত্রীকে মারধর করে একটি কক্ষে আটকে রাখা হয় বলে দাবি পরিবারের।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ওয়ার্ডরোব ভেঙে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৪ লাখ টাকা), নগদ ৫২ হাজার টাকা এবং ৪.৫ ভরি রুপার নুপুর (মূল্য আনুমানিক ২০ হাজার টাকা) নিয়ে যায়। এছাড়া বাড়ির একটি লোহার গেট খুলে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, তাদের দায়ের করা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।

উল্টো অভিযুক্তদের করা পাল্টা মামলায় তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। বর্তমানে ভুক্তভোগীর পিতা ও বোনের জামাতা কারাগারে রয়েছেন বলে জানানো হয়।

এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনটি পাঠ করেন আব্দুস সামাদের ছেলে গোলাম রসুল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews