1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছার রফিকুল হত্যা মামলায় ছয়জনের আদালতে আত্মসমর্পণ

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর ঝিকরগাছা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমীন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণ নিতে আশা অভিযুক্তরা হলেন ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের তমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসাইন সোহাগ,একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে তরিকুল ইসলাম,আমিনুর রহমানের ছেলে নাজমুল ইসলাম, হযরত আলীর ছেলে নুর ইসলাম,হোসেন আলীর ছেলে মাহাবুবুর রহমান ও মুনতাজের ছেলে দবির সরদার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,রফিকুল ইসলাম মাদকসেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। একপর্যায়ে তিনি মানসিক রোগীতে পরিণত হন। রফিকুল হাতে সবসময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরতেন। এর মধ্যে গত বছরের ২ জুলাই সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে জহিরের চায়ের দোকানের সামনে এলে হঠাৎ রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কোপ দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। এরপর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করেন রফিকুলের স্ত্রী নাসিমা বেগম। ওই মামলাটি তদন্ত করে এসআই হাদিউর রহমান আদালতে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। আত্মসমর্পণকারীরা এ মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews